চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ নভেম্বর কোক স্টুডিও বাংলা কনসার্ট মাতাবেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

দ্বিতীয়বারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য এ কনসার্টে ‘নাসেক নাসেক’-এর ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’-র জাদুকরী সুর— কোক স্টুডিও বাংলা’র শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। এবার ভক্তরা উপভোগ করবেন এক্সক্লুসিভ কোক স্টুডিও বাংলা অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি।

মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে, লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস এবং লালন ব্যান্ড।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন,“সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।”

Reneta

কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের টিকেট পাওয়ার জন্য সংগীতপ্রেমীদের কোকা-কোলার লিমিটেড এডিশন আইসিসি মোড়কের ৬০০ মি.লি. অথবা ১.২৫ লিটার বোতল সংগ্রহ করতে হবে। বোতলের মোড়ক তোলার পর ইউনিক কোড পাওয়া যাবে। কিউআর কোডগুলো স্ক্যান করে এবং প্রতিটি বোতলের মোড়কের পেছনে থাকা ইউনিক কোড প্রবেশ করে ভোক্তারা একটি ডিজিটাল কয়েন পাবেন। ৫টি ডিজিটাল কয়েন সংগ্রহ করে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের টিকেট জেতা যাবে। ভোক্তারা চাইলে আইসিসি ওয়ার্ল্ড কাপ কয়েনের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া, টিকেট সংগ্রহ করার জন্য ফুডপ্যান্ডা’র মাধ্যমে ৬০০ টাকা মূল্যের খাবার অর্ডার করে এবং একইসাথে, একই দিনে প্যান্ডামার্ট-এর মাধ্যমে ২টি ৬০০ মি.লি. অথবা একটি ১.২৫ লিটার কোকা-কোলা বোতল অর্ডার করলে একটি কনসার্ট টিকেট পাওয়া যাবে।

বার্গার কিং, ম্যাডশেফ, ডিগার, পাগলা বাবুর্চি, হারফি, ক্রিস্প, চিজ, সিপি ফাইভ স্টার ও চিলক্স থেকে কোকা-কোলা কম্বো মিল কিনলেও টিকেট পাওয়া যাবে। এছাড়াও, কোক স্টুডিও বাংলা’র ভক্তরা Tickify.com থেকেও টিকেট কিনতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ রায়আর্মি স্টেডিয়ামইমন চৌধুরীইসলাম উদ্দিন পালাকারঋতু রাজএরফান মৃধা শিবকনসার্টকোক স্টুডিও বাংলাগাননিগার সুলতানা সুমিপান্থ কানাইপ্রীতম হাসানফজলু মাঝিমমতাজ বেগমমিজান রহমানলিড বিনোদনশায়ান চৌধুরী অর্ণবসানজিদা মাহমুদ নন্দিতাস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT