চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারলেন না লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া কাপ মিশনে বাংলাদেশ

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ

এশিয়া কাপের আগে জ্বরে আক্রান্ত হয়েছেন লিটন দাস। টাইগার ওপেনার দলের সঙ্গে ধরতে পারেননি শ্রীলঙ্কার বিমান। সুস্থ হলে রওনা দেবেন। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বর হলেও সব টেস্টের রেজাল্ট ভালো আছে।

লিটনকে ছাড়াই রোববার দুপুরে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে সাকিব আল হাসানের দল। এশিয়া কাপের আগে ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় সংবাদমাধ্যমকে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। শিরোপা জেতা হয়নি কোনবারই। এবার অতৃপ্তি ঘোচানোর সুযোগ আছে কিনা- জবাবে এক্সপ্রেস পেসার বলেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’

এবারের এশিয়া কাপ হচ্ছে দুটি দেশে। মূল আয়োজক পাকিস্তান। দেশটিতে যেতে ভারতের আপত্তি থাকায় শ্রীলঙ্কায় বেশি ম্যাচ রেখেছে টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

৩০ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, পাল্লেকেলেতে। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। গ্রুপপর্বে সাকিব-মুশফিকদের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর ম্যাচটি পাকিস্তানের লাহোরে।

Reneta

প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর ‘সুপার ফোর’ রাউন্ড হবে। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। দ্বিতীয় রাউন্ডেও ভারতের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশলিটন দাসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ইউরোপে তাপপ্রবাহ: প্যারিসে মদ্যপান ও বিক্রিতে নিষেধাজ্ঞা

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে উড়ছে বাংলাদেশের পতাকা

জুন ২৬, ২০২৬

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT