দেশের বিখ্যাত ও গুণী ব্যক্তিদের অটোগ্রাফ সম্বলিত বই প্রকাশ করেছে ছোট্ট শিশু শারাবান তহুরা। নাম দেওয়া হয়েছে ‘আশীর্বচনে শারাবান তহুরা’। শখের বইয়ে তহুরা অটোগ্রাফ নিয়েছিল কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের। তাঁকে সেই বই উপহার দিতে চ্যানেল আইয়ে বাবার সঙ্গে এসেছিলো তহুরা। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অটোগ্রাফও নিয়েছে তহুরা। জীবন চলার পথে শারাবান তহুরাকে ব্যতিক্রম ও অনন্য কাজের জন্য দুই গুণী ব্যক্তি দিয়েছেন উৎসাহ ও উদ্দীপনা।







