চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন’ হতেই এশিয়া কাপে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে এপর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই আশাহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে টিম টাইগার্সকে। সংযুক্ত আরব আমিরাতে হতে চলা টি-টুয়েন্টি সংস্করণের আগে আশা জাগানিয়া কথা শোনালেন জাকের আলি অনিক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে লাল-সবুজের দল। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন জানালেন মিডলঅর্ডার ব্যাটার।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে সোমবার অনুশীলন হওয়ার কথা থাকলেও বাতিল করা হয়েছে। তবে গণমাধ্যমের সামনে আনা হয় জাকেরকে। এশিয়া কাপের ভাবনা নিয়ে তিনি বললেন, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ড্রেসিংরুমের সবাই এটা বিশ্বাস করে। আমাদের এখন যে পরিবেশ আছে, সবাই যেভাবে পরিশ্রম করছে, আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।’

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা নিয়েও বলেছেন জাকের। টি-টুয়েন্টি ম্যাচগুলোতে পরিস্থিতি বুঝে ব্যাটিং করা লক্ষ্য তার।

Banglabid

‘সাধারণত এতো গোল সেট করি না, টি-টুয়েন্টিতে আমার রোল একেক দিন একেক রকম থাকে। যখন যেখানে ব্যাট করি সেখানে সেটাই করার চেষ্টা করি। উপরের দিকে খেললে বড় ইনিংস আর নিচের দিকে হলে দ্রুত রান তোলার দিকেই নজর থাকে। আলাদাভাবে কোন গোল নিয়ে চিন্তা করি না।’

এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ফ্লাইট ধরবে লাল-সবুজের দল। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ডের অন্য পরিচালকরাও। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া ছাড়াও দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতএশিয়া কাপ-২০২৫জাকেরটি-টুয়েন্টি সিরিজনেদারল্যান্ডসবাংলাদেশলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT