চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের মতো প্রতিভাবানদের আইপিএলে দেখতে চান রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে রোহিত শর্মার সংবাদ সম্মেলনের শেষটা হল আইপিএল প্রসঙ্গ দিয়ে। টাইগার ওপেনার লিটন দাসকে প্রশংসায় ভাসাচ্ছিলেন ভারত অধিনায়ক। অ্যাডিলেডে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ২৭ বলে ৬০ রানের ইনিংসের আগেও ওয়ানডে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন।

দুবারই প্রতিপক্ষ দলের অধিনায়ক ছিলেন রোহিত। লিটনের প্রতিভা সম্পর্কে ভালোই জানা আছে তার। বাংলাদেশ ওপেনারের সামর্থ্য নিয়ে কথা বলার মাঝেই রোহিতের কাছে জানতে চাওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলার সম্ভাবনা দেখছেন কিনা! টিম ইন্ডিয়ার অধিনায়ক হতাশ করেননি। তিনি দেখছেন সম্ভাবনা।

‘আমি আশা করি দল পাবে। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন ক্রিকেটার। আমি সত্যিই মনে করি তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’

‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি (নিলাম নিয়ে)। আমার যতটুকু ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।’

বাংলাদেশ-ভারত সিরিজ চলার সময় হবে আইপিএলের নিলাম। বিশ্বের অনেক ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশেরও কয়েকজন ক্রিকেটার খেলোয়াড় তালিকায় নাম লিখিয়েছেন।

দেড় কোটি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলবাংলাদেশ-ভারত ওয়ানডেরোহিত শর্মালিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT