চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের নেতৃত্বে যাদের নিয়ে আরব আমিরাত ও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ড্রাইভিং গ্লাভস পরে বল ফেলে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে লাল-সবুজরা যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে সফরকারীদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ দুটিতে লিটন দাসের নেতৃত্বে খেলবে টিম টাইগার্স

গত বছর ডিসেম্বরে সবশেষ টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায় লিটন দাসের নেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল টিম টাইগার্স। এবার আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে শান্তকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে লিটনের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন লিটন।

আগামী ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতে বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফর শেষে সেখান থেকে পাকিস্তান যাবে টিম টাইগার্স। ২৫ মে ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৭ মে একই মাঠে খেলবে দ্বিতীয় টি-টুয়েন্টি। পরের তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ৩০ মে, ১ ও ৩ জুন। তিনটি ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সিরিজ দুটি সামনে রেখে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজ দুটিতে চোটের কারণে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। অধিনায়ক লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান।

সবশেষ টি-টুয়েন্টি দল থেকে তাসকিনের পাশপাশি বাদ পড়ছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও রিপন মন্ডল। দলে এসেছেন ছয়জন।
ফিরেছেন শান্ত, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না শান্ত ও হৃদয়, পারিবারিক কারণে ছিলেন না মুস্তাফিজ। এছাড়া প্রথমবারের মত টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতপাকিস্তানবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT