মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা, ন্যায্যভাবে চাকরি পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। যাদের বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক তিন হাজারের বেশি মামলা আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকে রিট করে মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। প্রতারণা প্রমাণিত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার।







