চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মাইলফলকের রাতে কোয়ার্টারে আর্জেন্টিনা, প্রতিপক্ষ নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের হাজার-ছোঁয়া ম্যাচটি নকআউটের গোলখরা কাটিয়ে রাঙিয়েছেন লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পেয়েছে ২-১ গোলের দুর্দান্ত জয়, সঙ্গে নিশ্চিত করেছে সেরা আটে খেলা। যেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টারে গেছে ডাচরা।

রোববার আহমাদ বিন আলী স্টেডিয়ামে বল দখল, গোলে শট ও আক্রমণের পসরা সাজিয়ে বসলেও ডেডলক ভাঙতে পারছিল না আলবিসেলেস্তে দলটি। ৩৫ মিনিটে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ গোলসংখ্যা ছাপিয়ে লিড আনেন মেসি।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজে ব্যবধান বাড়লেও ৭৭ মিনিটে এক গোল শোধ দেয় অজিবাহিনী। ক্রেইগ গুডউইনের শট আর্জেন্টিনার এনজো ফের্নান্দেজের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।

ম্যাচে সব বিভাগে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬০ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণে ১২ বার শট নিয়েছে গোলে, গোলমুখে ছিল পাঁচটি। বিপরীতে তিনটি শটের একটি লক্ষ্যে রাখতে পারে অস্ট্রেলিয়া।

আলবিসেলেস্তেরা এদিন শুরুর মিনিট থেকেই আক্রমণে ওঠে। তবে ডেডলক ভাঙে খেলার ৩৫ মিনিটে। বক্সের মাঝে বল দেয়া-নেয়ার ফাঁকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। আগে বিশ্বকাপের আটটি গোলের একটিও তার নকআউট পর্বে ছিল না, সেই খরা কাটালেন এমএল টেন।

Reneta

পেশাদার ফুটবলে জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ১০০০তম ম্যাচের মাইলফলকের দিনে আরেকটি কীর্তি গড়েছেন মেসি। বৈশ্বিক আসরে গোলের হিসেবে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন এক গোলে, আর্জেন্টিনা অধিনায়কের গোলসংখ্যা এখন নয়টি।

দাপুটে শুরুর পর খেলার গতি কমলেও লিড ধরে রেখে বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই বাড়িয়ে নেয় ব্যবধান। ৫৭ মিনিটে অস্ট্রেলিয়া গোলরক্ষকের ভুলে বল কেড়ে গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

আকাশী-নীলদের আধিপত্যের মাঝেও নিজেদের রূপ দেখাতে বারকয়েক বড় সুযোগ আনে অস্ট্রেলিয়া। ৭৭ মিনিটে এক গোল শোধ দেয়। গুডউইনের জোড়াল শট এনজোর পায়ে লেগে দিক পরিবর্তন করে, নিজেদের জালেই জড়ায় বল।

বাকি সময়ে আরও কিছু আক্রমণ হলেও বল জালে জড়ায়নি। মেসির বাঁ-পায়ের জাদুর রাতে শেষ আট নিশ্চিত করতে তাতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার, কোয়ার্টার ফাইনালে তারা দেবে নেদারল্যান্ডস-পরীক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT