বাংলাদেশ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

চিড়িয়াখানার সিংহের কাছাকাছি দৃশ্য, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহের ছবি, যা দর্শকদের জন্য উদ্বেগজনক ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে যায়।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।

চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল-এ প্রশ্নে তিনি বলেন, হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।

বিষয়:জাতীয় চিড়িয়াখানা সিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…