চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবেন না বিজয়’, ‘লাইগার’ দেখে বললেন হতাশ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২২
বিনোদন
A A

বিজয় দেবেরাকোন্ডার অন্যতম চর্চিত ছবি ‘লাইগার’। মুক্তির আগে থেকেই ছবি চর্চায়। প্রচারণাতেও কমতি রাখা হয়নি। তবুও এই ‘লাইগার’ ফ্লপ হতে পারে, ছবি দেখে এমনটাই মনে করছেন দর্শক-সমালোচক।

সিনেমা হলে ছবি দেখে এসে দর্শক সামাজিক মাধ্যমে তাদের মতামত শেয়ার করেছেন। অনেকেই বলছেন, সিনেমাটির গল্প, গান, সংলাপ কিছুই ভালো হয়নি। দক্ষিণের ফিল্ম ক্রিটিকরা সরাসরি পরিচালকের ওপর দোষ চাপাচ্ছেন। তাদের মতে, পরিচালনা খুবই দুর্বল ছবিটির।

নেটিজেনরা ‘লাইগার’ ছবিটিকে ‘ডিজাস্টার’ ও ‘ফ্লপ’ বলছে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘নিজের ক্যারিয়ারকে এভাবে ঝুঁকিতে ফেলবেন না বিজয়।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অনন্যা অভিনয় পারেন না। কোথায় কেমন অভিব্যক্তি প্রয়োজন জানেন না। এত খারাপ অভিনয় কারো পক্ষে করা সম্ভব নয়।’ আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘এই সিনেমা হজম করতে হজমের ওষুধ লাগবে।’

মুম্বাইয়ের বস্তির এক ‘চা-ওয়ালা’র যুক্তরাষ্ট্রে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ার গল্প নিয়ে ছবি ‘লাইগার’। ‘লাইগার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। পরিচালনায় পরিচালক পুরী জগন্নাথ।

হিন্দি, তেলেগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘লাইগার’। এই ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাহুবলী খ্যাত রম্যা কৃষ্ণান এবং রনিত রায়। ধর্মা প্রোডাকশনের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২৫ আগস্ট।

সূত্র: বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা পান্ডেবিজয় দেবেরাকোন্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

জুন ২৭, ২০২৬

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

জুন ২৭, ২০২৬

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT