জনপদ

বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছবি, শহরের ব্যস্ত রাস্তা ও ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে শহরের ব্যস্ত রাস্তা ও কিছু মানুষ চলাফেরা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের মুক্তাগাছায় বড়ভাই আক্তার আলীকে হত্যার দায়ে ছোটভাই আকবর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন।

সেই সাথে আকবর আলীকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

মামলার বিবরনে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা জয়দা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাই মো. আক্তার আলী ও ছোট ভাই আকবর আলীর মধ্যে প্রায়ই কলহ হত। ঘটনার দিন ২০১৬ সালের ৩১ জুলাই রাত তিনটার দিকে তাদের মধ্যে চিৎকার ও গালিগালাজ হয়। বড় ভাই ঘর থেকে বের না হলে ছোট ভাই দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করে।

গুরুতর আহত হয়ে আক্তার আলী মাটিতে লুটিয়ে পড়ে। আক্তার আলীর ছেলে মো. শফিকুল ইসলামের চিৎকারে  আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় আক্তার আলীকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

ভাইকে হত্যার অপরাধে ছোট ভাই আকবর আলীকে পুলিশে সোপর্দ করে প্রতিবেশীরা। পরে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিষয়:জমি নিয়ে বিরোধময়মনসিংহমুক্তাগাছা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…