চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৫:৫০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুরে পারিবারিক কলহের জেরে পুকুর পাহারাদার আব্দুল আলীম হত্যার ঘটনায় দুই সহোদর ভাইসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মামলার ১৪ বছর পর বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে  জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জেলার সদর উপজেলার কড়ই-কাদিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম (৫১), ইদা মণ্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫৯) ও আব্দুল হান্নান (৫৬), মানিক মিয়ার ছেলে আনোয়ার (৪৯), আফির উদ্দীন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু (৪৯) ও মৃত আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম (৪৪)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী ফকিরপাড়া গ্রামের আব্দুল আলীম (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই-কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুর পাড়ের পাশে ধানক্ষেতের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮ মার্চ সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের ২২ জুলাই আদালতে ছয়জনের নামে অভিযোগপত্র দেন। এরপর দীর্ঘ শুনানিতে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এ রায় দেন বিচারক।

বাদিপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও উদয় সিং এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও হেনা কবীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT