চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সহোদর শিশু হত্যা: ৫ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আদালত, কক্সবাজার, জনপদ
A A
দুই সহোদর শিশু হত্যার মামলার আদালত ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশুকে হত্যার ঘটনায় বিচারিক প্রক্রিয়া শেষে ৫ জনের মৃত্যুদন্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ জনের মৃত্যুদন্ড এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ২১ অক্টোবর, দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল গণি এই রায় ঘোষণা করেন।

আদালতের দেওয়া আদেশ সুত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকালে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের ছেলে সহোদর দুই শিশু মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজলকে (৮) অপহরণ করে আসামিরা। পরে তাদের পারিবারের কাছে ফোনে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়। এরপর দুই শিশুর পরিবার আসামিদের দাবিকৃত মুক্তিপণ না দিয়ে পুলিশকে খবর দিলে আসামিরা ওই দুই শিশুকে হত্যা করে গর্জনিয়া খালে মরদেহ ভাসিয়ে দেয়। তিন দিন পর ২০১৬ সালের ২০ জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার হয়।

এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের পিতা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। রামু থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দেয়।

দীর্ঘ নয় বছর মামলার বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক আব্দুল গনি আজ দুপুরে মামলার রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর, আলমগীর হোসেন (প্রকাশ বুলু), মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ। একই সাথে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন আবদুল মজিদ, ফাতেমা খাতুন, রাশেদা ও লায়লা বেগম।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদী ও কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনাপরিস্থিতি বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আইনের বিধান অনুযায়ী পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় উপস্থিত থাকলেও দণ্ডিত অন্য আসামিরা পলাতক রয়েছে।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দেওয়া হয়েছে।

ট্যাগ: আদালতে ৫ জনের মৃত্যুদন্ডকারাদণ্ডনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালযাবজ্জীবনশিশু হত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চলচ্চিত্রের খারাপ কিছু দেখলে আমরা দরজা বন্ধ করে চোখের পানি ফেলি’

পরবর্তী

এমপিওভুক্ত শিক্ষকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

পরবর্তী
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে টাগবোট কেনার একটামাত্র চুক্তি বাতিল করেছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT