চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে লিবারেল পার্টির ইফতার আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির পদচারণা আগের যেকোনো সময়ের চেয়ে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় সিডনিতে অনুষ্ঠিত হলো লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বার্ষিক ইফতার আয়োজন।

গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিডনির অভিজাত লেমন্টেজ ইভেন্ট সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ভিন্ন ধর্মাবলম্বী অতিথিদের সামনে কুরআন তিলাওয়াত, আজানের ধ্বনি ও ইফতারের পরিবেশনা অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির চিত্রকে আরও উজ্জ্বল করে তোলে। এক মঞ্চে ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মানবিক সংযোগের বিরল দৃষ্টান্ত দেখা যায় এ অনুষ্ঠানে।

সিডনিতে লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি’র প্রেসিডেন্ট মোহাম্মদ জামান-এর উদ্যোগে আয়োজিত হয় ‘৬ষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার’। ২০২১ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন বর্তমানে দলটির ভেতরে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ও প্রভাবশালী সমাবেশে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে আসন্ন নিউ সাউথ ওয়েলস-এর প্রিমিয়ারসহ লিবারেল পার্টির ৫৪ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এছাড়া ফেডারেল সিনেটর, এমপি, এমএলসি, মেয়র, কাউন্সিলর, চিকিৎসক, কমিউনিটি লিডার, সাংবাদিক ও প্রবীণ ব্যক্তিত্বরা অংশ নেন। বৈচিত্র্যময় এই অংশগ্রহণ আয়োজকদের নেতৃত্বের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সিটি অফ ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর এবং ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে লাকেম্বা শাখা অস্ট্রেলিয়ার একমাত্র লিবারেল শাখা, যেখানে বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের কেন্দ্রে অবস্থান করছে বলে আয়োজকরা জানান।

ইফতার অনুষ্ঠানে মোহাম্মদ জামান বলেন, প্রতি বছর এই আয়োজন করতে পারা আমার জন্য গর্বের। আমাদের লক্ষ্য শুধু ইফতার আয়োজন নয়, বরং অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম ও বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর উচ্চ পর্যায়ে পৌছাতে পারে।

Reneta

আয়োজকরা মনে করেন, এই ইফতার শুধু একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়; বরং এটি অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির শক্তি ও রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রতীক। লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এ অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের ক্রমবর্ধমান প্রভাবের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনারনিউ সাউথ ওয়েলসলিবারেল পার্টির ইফতারসিডনি
শেয়ারTweetPin1

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT