শিক্ষা

‘শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক’

Students engaging in a lively discussion on university steps in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Group of students sitting and standing on university steps, talking and laughing, in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেসরকারি সংস্থা নিজেরা করি’র সমন্বয়ক, অধিকার ও উন্নয়নকর্মী খুশী কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা হেনস্থার শিকার হচ্ছেন। আশা করবো সরকার দ্রুত এই অবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্দোলন প্রথমে ছাত্রদের কোটা বিষয়ে থাকলেও পরবর্তীতে এটি সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয়। যার ফলে দীর্ঘ মেয়াদী সরকারের পতন হয়।  তবে এতো কিছুর পরও শিক্ষকদের হেনেস্তার শিকার হতে হচ্ছে তা দুঃখজনক।

শিক্ষকদের সাথে বিমাতাসুলভ আচরণের প্রতিকার সম্পর্কে জানতে চেলে তিনি বলেন, আমি এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখছি না। আমি অপেক্ষা করছি। আমরা চাই অন্তর্বর্তী সরকার যেন দ্রুত এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন ফিরে যেতে পারে একটা সুষ্ঠু পরিবেশে। এটা খুব দরকার। এখন যে যে মূল বিষয়গুলো দরকার,  সেটা হলো- আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, যেটা এখনো পুরোপুরি আসেনি। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা, কিন্তু সেটা এখনো আসেনি।

শিক্ষা উপদেষ্টার পুরানো পাঠ্যক্রমে ফিরে যাওয়ার বিষয় সম্পর্কে তিনি বলেন, পাঠ্যক্রম নিয়ে বরাবরই জটিলতা ছিল। এই বিষয়ে অনেক আন্দোলনও হয়েছে। বারবারই হয় এমন আন্দোলন। তবে বারবার পাঠ্যক্রম পরিবর্তন শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হুট করে আগের সরকার এটা করেছে বলে, এই সরকার এটা গ্রহণ করবে না- এই ধরনের নীতি কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়, বাস্তবসম্মতও নয়। কোন জিনিসটা গ্রহনযোগ্য না, কেন গ্রহণযোগ্য না, কেন পরিবর্তন করতে হবে, এর কিন্তু একটা বিশ্লেষণ দরকার। আর সঠিক একটা পন্থা থাকা দরকার। আমি সস্তাভাবে আগেরটা ঠিক, নতুনটা বাদ, নতুনটা ঠিক, আগেরটা বাদ- এই ধরনের আলোচনায় যেতে ইচ্ছুক না।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

বিষয়:শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠু পরিবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…