ঢাকাসহ সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে, অন্তত ৪-৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম। এমনই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, দিনাজপুর ও যশোর অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর ঢাকা, বরিশাল এবং খুলনা অঞ্চলে মৃদু ও মাঝারি। পরিবেশবিজ্ঞানীরা বলছেন, বড় গাছ আর জলাশয় কমে যাওয়ায় বৃষ্টি কম হচ্ছে, তাই তাপমাত্রা বেশি।







