নানা আয়োজনে উদযাপন হচ্ছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার ৭২তম জন্মদিন। কোটি কোটি দর্শক-শ্রোতানন্দিত এই গানের পাখিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই। বিশেষ এই দিনে কালজয়ী শিল্পীকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় ছিল সরাসরি বিশেষ আয়োজনও।








