চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ কাপুরের মুম্বাইয়ের বাংলো কিনলো গোদরেজ সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

প্রয়াত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক রাজ কাপুরের মুম্বাইয়ের বাংলো কিনলো গোদরেজ সংস্থা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গোদরেজ প্রপার্টিজ লিমিটেড জানিয়েছে, বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে মুম্বাইয়ের চেম্বুরে জায়গা খুঁজছিল তারা। রাজের ঐতিহ্যবাহী বৃহৎ বাংলোটি সেদিক দিয়ে আদর্শ।

জানা গেছে, জমিটি কাপুর পরিবারের উত্তরাধিকারীদের কাছ থেকেই বৈধ চুক্তিতে কিনেছে গোদরেজ। তবে চুক্তিতে উল্লিখিত বিক্রয়মূল্য প্রকাশ করা হয়নি।

এর আগে ২০১৯ সালে চেম্বুরে অবস্থিত আর কে স্টুডিয়ো কাপুরদের থেকে কিনে নেয় গোদরেজ।। সেখানেও একটি প্রকল্প গড়ে উঠছে, যেটি শেষ হবে চলতি বছরেই।

গোদরেজের প্রধান গৌরব পাণ্ডে বলেন, “আমাদের পোর্টফোলিওতে এমন বৈগ্রহিক কাজ রাখতে পেরে আমরা খুবই খুশি। কাপুর পরিবারের কাছেও আমরা কৃতজ্ঞ, আমাদের উপর এতটা ভরসা করার জন্য।”

গত কয়েক বছর ধরেই বড় করে আত্মপ্রকাশ করতে চাইছে গোদরেজের মতো বিপণন সংস্থা। গৌরব জানান, চেম্বুরে তাদের অবস্থান দৃঢ় হলে তারা আরও সমৃদ্ধ হবেন ব্যবসায়।

Reneta

এদিকে কাপুরদের পুরনো বাড়িতে অনেক অনেক পারিবারিক আবেগ জড়িয়ে রয়েছে। সেই সঙ্গে পরতে পরতে রয়েছে ইতিহাস।

এ বিষয়ে রণধীর কাপুর বলেন, “কাপুর পরিবারের কাছে এই বাংলো কতখানি, তা বলে বোঝাতে পারব না। কত স্মৃ্তি…কত ইতিহাস, সব এখানেই। কিন্তু গোদরেজের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা এই পারিবারিক সম্পদকেই পরের ধাপে নিয়ে যেতে পারব। তারা দেশের অন্যতম বড় সংস্থা যারা রিয়েল এস্টেট ব্যবসার উন্নতিতে সচেষ্ট। অতএব আমরা আশাবাদী।”

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণধীর কাপুররাজ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT