আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের খসড়া থেকে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের বিষয়টি বাদ দেয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ ২০২৪’ অনুমোদন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। একই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তবর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা রয়েছে।
এরআগে গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয় আইনের খসড়া থেকে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
এর আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানকে সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। কক্ষের নতুন আসবাবপত্র আনা হয়েছে।
চলতি মাসেই এই ভবনে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।







