বাংলাদেশ

সংস্কারের জন্য এক বছর সময় চান আইন উপদেষ্টা

বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এক বছর সময় পেলে আইন ও বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে। তিনি বলেন, ঐকমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এ সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই।

আজ সোমবার ২৩ ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এসব বলেন।

তিনি বলেন, ৫ বছর পর পর নির্বাচন হলে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী হতে পারবে না।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেওয়া হয়েছে, যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে।

বিষয়:আইন আইন উপদেষ্টা বিচার বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…