চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানালেন আইন উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
আইন উপদেষ্টা নির্বাচনের সময়ের কথা জানাচ্ছেন, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এটা প্রধান উপদেষ্টা ও তার পক্ষে আমাদের প্রেস সচিব বারবার বলেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচন এবছরের শেষে অথবা আগামী বছর জুনের আগে অনুষ্ঠিত হতে পারে। তবে বর্ষার কথা মাথায় রেখে জুনের আগেও হতে পারে। এপ্রিলে হতে পারে, মার্চেও হতে পারে।

Banglabid

তবে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে সরকার চলতি মাসের ‘মাঝামাঝি সময়ে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে। কিছু সংস্কার প্রস্তাব দীর্ঘমেয়াদি, যেগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আশু করণীয় যেগুলো আছে, আশা করছি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগেই করা হবে।

তিনি বলেন, মধ্যমেয়াদি যেসব সংস্কার প্রস্তাব আছে, সেগুলো নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কতটুকু করতে রাজি, তার ওপর। আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই, যদি তারা মনে করেন যে রোজার মধ্যেও আলোচনা চালিয়ে যাবেন।

Reneta

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, আমি মনে করি, এটা বলার অধিকার অবশ্যই তাদের আছে। আর দ্রুত বলতে কী, সেটা তো নির্দিষ্ট করে কেউ বলেনি।

এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে পতিত স্বৈরাচারের লোকজন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন উপদেষ্টাআসন্ন নির্বাচননির্বাচনের সম্ভাব্য সময়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT