চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে আইনানুগ ব্যবস্থা: র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে গতকাল মঙ্গলবার থেকেই সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

আজ বুধবার র‌্যাবের আইন ও গণামাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, বড়দিন উপলক্ষে গুরুত্বপূর্ণ চার্চ, গির্জা, উপাসনালয় ও অনুষ্ঠানস্থলগুলোতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক সুইপিং কার্যক্রম চালাচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে চার্চ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চক্রান্তকারী ও উস্কানিদাতাদের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভার্চুয়াল জগতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

Reneta

এছাড়া বড়দিন উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সিসিটিভি মনিটরিং, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নারীদের ইভটিজিং ও যৌন হয়রানি রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ঢাকা ও সারাদেশে অভিজাত হোটেল, ক্লাব, কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বড়দিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অশ্লীলতা ও বিশৃঙ্খলা রোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে বঙ্গভবন, গণভবন, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

র‌্যাব জানিয়েছে, বড়দিন উপলক্ষে পটকা, আতশবাজি ও আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম (হটলাইন: ০১৭৭৭৭২০০২৯) থেকে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। বড়দিনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য পেলে দ্রুত র্যাবকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব আশা প্রকাশ করেছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ বছরও সারাদেশে আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তাবড়দিনর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT