চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসি ছেড়ে আপন ভিটায়, বিদায়বেলায় কাঁদালেন সেই খোরশেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রয়াত খোরশেদের জন্য ফুলের তোড়া হাতে একজন বৃদ্ধ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্রুসিক্ত ভালোবাসায় দীর্ঘ কর্ম জীবনের চিরচেনা এফডিসি থেকে অবশেষে বিদায় নিলেন সহকারী শিল্পনির্দেশক মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিলেন তিনি।

বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেলে এফডিসিতে আয়োজন করা হয় খোরশেদ আলমের বিদায় অনুষ্ঠান। সেখানে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন তিনি।

এসময় খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করেছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক। এই কামনা করি।’

গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘খোরশেদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বহু সিনেমাতে সে কাজ করেছে। সে কর্মজীবন শেষ করে পরিবারের কাছে ফিরছে, এটা আনন্দের বিষয়।’

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘প্রায় অর্ধশতাব্দীর কর্ম জীবনের সমাপ্তি! এফডিসি ছেড়ে খোরশেদ আলম মামা ফিরে গেলেন তার আপন ভিটায়। বিদায় অনুষ্ঠানে তিনি কেঁদেছেন এবং আমাদেরকেও কাঁদিয়েছেন। বাকি জীবনে পরিবার নিয়ে ভালো থাকুক সেই দোয়া করি।’

ইয়ামিন হক ববি বলেন, ‘আঙ্কেল আমাদের সঙ্গে অনেক বছর কাজ করেছেন। যদিও আমি তাকে খুবই অল্প সময় পেয়েছি। আল্লাহ তাকে ভালো রাখুক। তার পাশে থাকতে পেরে ভালো লাগছে। বিদায় অত্যন্ত বেদনার। তবুও বলব দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের আবারও দেখা হবে। এই বিদায় সুখকর হয় সেই দোয়া করি।’

Reneta

এই চিত্রকর্মীকে অর্থ দিয়ে সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু, ফরমান আলী, বাংলাদেশ পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, আর্ট ডিরেক্টর ফরিদ, প্রযোজক-চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না, প্রযোজক শাহরিন সুমি, জুয়েল, চিত্রনায়ক সনি রহমান, ওমর মালিক, পরিচালক সৈকত নাসির, বাশার, তানি, বাসুদেব শিল্প নির্দেশক, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, রিপন খান প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা এফ আই মানিক, ওয়াকিল আহমেদ, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, অভিনেতা কমল পাটেকর, সনি রহমান, চুন্নু, মাহবুবুর রশিদ মুন্না, মুন্না খান, নৃত্যপরিচালক ইউসুফ খান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

শুভেচ্ছা ও ফুলের তোড়া গ্রহণ করছেন একজন নারী অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ এই আয়োজনের নেপথ্যে ছিলেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক।

আয়োজক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ ভাই আমাদের সহযোগিতা চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। তবে এই অল্প সময়ে ২ লাখ ১৬ হাজার টাকা তার জন্য সহায়তা পেয়েছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

শারীরিকভাবে অসুস্থ খোরশেদ আলম এবার ফিরে যাচ্ছেন নিজের জন্মস্থান চাঁদপুরের ভবানীপুর গ্রামে। এফডিসিকে পেছনে ফেলে সেখানে তিনি কাটাবেন জীবনের বাকিটা সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ট ডিরেক্টর ফরিদইয়ামিন হক ববিএফ আই মানিকএফডিসিওয়াকিল আহমেদখোরশেদচিত্রনায়ক জায়েদ খানচিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিপরিচালক সমিতিফিল্ম ক্লাবলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT