বাংলাদেশ

চট্টগ্রামে কর্মরত চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

সীতাকুণ্ড ট্র্যাজেডি নিহতের জন্য দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি ঘটনায় হতাহতদের জন্য দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম এলাকায় কর্মরত সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার ডিপোতে ভয়বহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুনে ক্যামিকেল কন্টেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় তিন কিলোমিটার এলাকা। ভেঙ্গে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।

বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  শনিবার রাত থেকে জ্বলতে থাকা আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪শ’র বেশি দগ্ধ ও আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়:সিতাকুণ্ড সীতাকুন্ড ট্রাজেডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…