বাংলাদেশ

ফায়ারম্যান লিডার ইমরানের দাফন সম্পন্ন

ফায়ারম্যান লিডার ইমরানের দাফন, সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ারম্যান লিডার ইমরানের দাফন অনুষ্ঠানে সেনা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন, শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম:  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার হাজারো মানুষের উপস্থিতিতে মঙ্গলবার নিহতের নিজ গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে তাকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রায় দুই হাজারের অধিক মানুষ হাজির হন। অনেকেই আশেপাশের গ্রাম থেকে ছুটে এসেছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উদ্ধারকাজ যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। তবে উদ্ধার কাজের সময় কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি।

পরে পরিবারের লোকজন সেখানেই গেলেও মরদেহ সনাক্ত করতে না পারায় লাশ ফিরিয়ে আনতে পারেননি। তবে সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন নিহতের পরিবার।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীমউদ্দীনের তত্ত্বাবধানে গতকাল সোমবার রাতে কুমিল্লা থেকে নিহত এমরান হোসেন মজুমদারের মরদেহ চাঁদপুরে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি কচুয়া উপজেলার উত্তর কচুয়ায় ইউনিয়নের সিংড্ডা গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন। এছাড়াও তার স্ত্রীর ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিষয়:বিএম কনটেইনার ডিপো সিতাকুণ্ড সীতাকুণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…