সৌদি আরবগামী ফ্লাইট বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসী
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রিয়াদ ও দাম্মামে বিমান চলাচল ব্যাহত হওয়ায় চাকরি নিয়ে অনিশ্চয়তায় সৌদি প্রবাসী বহু শ্রমিক। হুতিদের হামলার কারণে এ পর্যন্ত ঢাকা থেকে ৬১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। যার ভুক্তভোগী সোয়া ৯ হাজার সৌদি আরবগামী যাত্রী। বিকল্প হিসেবে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরের টিকিট খুঁজলেও বেশিরভাগ যাত্রীই হতাশ হচ্ছেন। সরকার বলছে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



