কিশোরগঞ্জ

বিএনপি নেতার ‘দেশ ছাড়া করবো’ বক্তব্য ভাইরাল

বিএনপি নেতার বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার ‘দেশ ছাড়া করবো’ বক্তব্যের সময় নেতাকর্মীদের উপস্থিতি, যা ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘ধোপার পুত লিটন, তুই বেডা হিন্দু, তুই এই সাহস পাছ কই এই দেশে। পিটাইতে পিটাইতে তক্তা বানাইয়া দেশ ছাড়া করে দিব, ইনশাআল্লাহ। তোর কি আছে এই দেশে? একটা ধোপার পুত।’ এভাবে প্রকাশ্যে লিটন নামে একজন লন্ড্রী ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে হুমকি দিচ্ছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সাঈদ আহমেদ।

বক্তব্যের সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের অষ্টগ্রাম আগমন উপলক্ষে ১০ আগস্ট উপজেলা বিএনপি অষ্টগ্রাম অডিটোরিয়ামে প্রস্তুতি সভা করে। সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক দিন আমাকে বলেছিল সাইদ ভাই, যদি সময় পরিবর্তন হয় ধোপার পুতের হাত কাইটালামু আমি। আজকে সময় এসেছে, আমি দেখতে চাই সদরের চেয়ারম্যান এই ধোপার পুত লিটনকে কি করে।

বিষয়:অষ্টগ্রাম বিএনপি নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…