চাঁদপুর

এইচ এসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের এখন আর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: আসন্ন এইচ এসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের এখন আর সুযোগ নেই। কিন্তুু যার প্রশ্ন ফাঁসের চেষ্টা চালায় কিংবা গুজোব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার চাঁদপুরের শারদীয দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শেষ হয়ে যাওয়া এসএসসি পরীক্ষা নিয়ে একটি পর্যালোচন মিটিং করেছি। কোথায়ও কোন ত্রুটি বিচুতি হয়েছে কিনা। কি হয়েছে। সেটা কিভাবে আমরা মোকাবেলা করেছি। এসব কিছু পর্যালোচনা করা হয়েছে। যেন আমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রতিটি ক্ষেত্রে সারাদেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারি। এ ক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, বিশেষ করে গণমাধ্যম আপনারা কোথায়াও কোন ত্রুটি বিচুতি দেখলে তা তুলে ধরবেন। শিক্ষকদের বলবো পরীক্ষা সংক্রান্ত যে নিয়ম কানুন আছে তার যে কোন ব্যতয় না ঘটে। যদি কোন শিক্ষকের তাতে সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং সে সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

বিষয়:এইচ এসসি পরীক্ষা প্রশ্ন ফাঁস শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…