চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেন কাপের সেমিতে খেলবেন মেসি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও অন্যান্য ফুটবলাররা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগস কাপে গ্রুপপর্বের ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মিয়ামিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। পরের একমাসে টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় মেসির দল। কোনো ম্যাচে বিশ্রাম নেননি ৩৬ বর্ষী মহাতারকা। খেলেছেন টানা। কোচ টাটা মার্টিনো অবশ্য বলছেন, মেসি চাইলেই নিতে পারবেন বিশ্রাম।

ইউএস ওপেন কাপে বৃহস্পতিবার ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে মিয়ামি। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে দুদলের মাঠের লড়াই। ম্যাচে মাঠে নামলে ২২ দিনের মধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলবে মেসি-সার্জিও বুসকেটস।

মিয়ামির এমন ব্যস্ত সূচিতে এখন পর্যন্ত সব ম্যাচেই খেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। প্রত্যেক ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রেখেছেন। লিগস কাপ শেষ হতে না হতেই এবার ইউএস ওপেন কাপে খেলবে মেসিবাহিনী। আরও একটি শিরোপার হাতছানি মিয়ামির সামনে।

Banglabid

টানা ম্যাচের কারণে অবশ্য মেসিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন কোচ মার্টিনো। কিন্তু ফুটবলের প্রতি মেসির যে পরিমাণ আগ্রহ, তাতে বিশ্রাম নেবেন না বলেই মনে করছেন মিয়ামির আর্জেন্টাইন কোচ।

৬০ বর্ষী মার্টিনো বলেছেন, ‘বেশ কয়েকটি ম্যাচে টানা ৯০ মিনিট ধরে খেলছে মেসি। আমরা যে কারণে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না পরের খেলায় সে বিশ্রাম নেবে। খেলার প্রতি তার যে ভালোবাসা, তাতে খেলা চালিয়ে যাবে বলেই মনে হয়। তাই যতক্ষণ না সে কিছু বলছে, সে খেলবে।’

২০১৮ সালে প্রতিষ্ঠার পর ইন্টার মিয়ামির ট্রফি জয়ের সম্ভাবনা যেখানে ৪১ শতাংশের উপরে ওঠেনি, সেখানে পাঁচ বছরের মাথায় মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপ শিরোপা জিতেছে মিয়ামি। দারুণ এই জয়ে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। সাত ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগস কাপে মোট গোল করেছেন ১০টি, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেন কাপএমএলএসটাটা মার্টিনোবুসকেটসমিয়ামিমেসিলিগ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিটকে গেলেন ইবাদত, এশিয়া কাপের দলে তানজিম

পরবর্তী

রাতারাতি কোটিপতি হতে গিয়ে ফতুর

পরবর্তী
ফরেক্স গ্রুপের আলোচনা সভা, বক্তা ও উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতারাতি কোটিপতি হতে গিয়ে ফতুর

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে এত ছুটে বেড়ান, জানালেন সাকিব নিজেই

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT