চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে কেমন কাটছে পেলের ‘বড়দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঠিকঠাক যাচ্ছে না ‘কালো মানিক’ খ্যাত পেলের। শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার, পারছেন না খেতেও। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালেই পরিবার নিয়ে বড়দিন উদযাপন করছেন এই ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি।

ব্রাজিলের রিও ডি জেনেরিওর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে গত নভেম্বর থেকে ভর্তি হয়ে আছেন ফুটবল সম্রাট। অবস্থার অবনতি হওয়ায় এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। অসুস্থতার জন্য এবছরের বড়দিনেও বাড়ি যেতে পারেননি।

পেলের মেয়ে কেলি নাসিমেন্টো আগেই জানিয়েছিলেন, অসুস্থতার জন্য বাড়িতে বড়দিনের অনুষ্ঠান বাতিল করবেন। হাসপাতালে পেলের সঙ্গেই উদযাপন করবেন। রবিবার সন্ধ্যায় ছেলে এদিনহো এবং দুই মেয়ে কেলি নাসিমেন্টো ও ফ্লাভিয়া ছিলেন তার সঙ্গে। পেলের নাতনি সোফিয়াও ছিল মেডিকেল সেন্টারে।

Banglabid

ইনস্টাগ্রামে ছেলে এদিনহো বাবা পেলের হাত ধরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা…আমার শক্তি তোমাকে দিলাম।’ মেয়ে কেলি লিখেছেন, ‘আমরা এখনও এখানে রয়েছি। লড়াই জারি, অটুট আছে বিশ্বাস। একসঙ্গে আরও একটা রাত।’

বিশ্বকাপ চলাকালীন পেলের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তার দেহে ক্যান্সার অন্তিম পর্যায়ে পৌঁছেছে। মাঝে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সংকটজনক অবস্থা থেকে ফিরে নিজেই জানিয়েছিলেন ঠিক থাকার কথা। তবে আবারও অসুস্থ হয়ে পড়েছেন পেলে। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না।

হাসপাতাল সূত্র বলছে, খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ফুটবল সম্রাট। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যাও প্রকট হচ্ছে। কোলন ক্যান্সার কিডনিতেও ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেলেকে সুস্থ রাখতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সারনাসিমেন্টোপেলেবড়দিনব্রাজিলরিও ডি জেনেরিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT