চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-রোহিতরা এখন ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। খেলোয়াড়, কোচসহ পুরো দল ৪০ সদস্যের। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে রোহিত শর্মার দল। আগামীকাল শুক্রবার মিরপুরে অনুশীলনে নামবে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে রোববার।

কোহলি-রাহুল-রোহিতরা বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে টাইগার ডেরায় এসেছে টিম ইন্ডিয়া।

সর্বশেষ ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বিস্ময়কর বোলিংয়ে ওয়ানডে সিরিজে ২-১ এ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বন্দরনগরীতে প্রথম টেস্টে খেলে এসে ঢাকায় ফিরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়ানডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ট, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

Reneta

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পণ্ট, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিঢাকাবাংলাদেশ -ভারত সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক

জুন ৬, ২০২৬

বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ৭ জুন

জুন ৬, ২০২৬

হামের বুস্টার ডোজে নতুন সংক্রমণ কমছে তবে হাম পরবর্তী জটিলতায় মৃত্যু থেমে নেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT