চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য কারেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের পেসার স্যাম কারেন। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি পেসার কারেনকে ১৮.৫০ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। ২৪ বর্ষী ইংলিশম্যান পেছনে ফেলেছেন বিরাট কোহলি ও কে এল রাহুলের ১৭ কোটি রুপির রেকর্ড।

২০০৮ সালে শুরু হওয়া আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে তিনি গিয়েছিলেন ১৭ কোটি রুপিতে। একই মূল্যে মেগা নিলামে গত আসরে লক্ষ্ণৌতে খেলছেন রাহুল। ২০১৫ সালে যুবরাজ সিং পেয়েছিলেন ১৬ কোটি রুপি। ২০২১ সালে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসের দাম উঠেছিল ১৬.২৫ কোটি রুপি।

শুক্রবার কোচিতে বসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছোট পরিসরের নিলামে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কোনো দল আগ্রহ দেখায়নি সাউথ আফ্রিকান হার্ডহিটার ব্যাটার রাইলি রুশো ও ইংলিশদের সাবেক অধিনায়ক জো রুটকে নিয়েও।

দুই দল বাড়িয়ে ১০ দলের আসন্ন আসরে দল পেয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতে তাকে টেনেছে গুজরাট টাইটানস। ১.৫ কোটি ভিত্তিমূল্যের হ্যারি ব্রককে ১৩.২৫ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে টেনেছে পাঞ্জাব। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় রাজস্থানে খেলবেন জেশন হোল্ডার।

নিলামে প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছে ১৩২ জন বিদেশি। সাকিব ছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও তিনজন— লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আফিফকারেনতাসকিননাসুমব্রুকমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT