আদালত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ বার কাউন্সিলের লোগো, লাল ও সবুজ রঙে, ফুলের ডাল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল লোগো, লাল ও সবুজ রঙে, ফুলের ডাল সহ, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার সাথে সম্পর্কিত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ টি কেন্দ্রসহ মোট ১৭ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় হয়। এছাড়া, অনিবার্য কারণে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অপারগ হলে, তাদের বিকল্প হিসেবে আরও ৫ জন ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হয়ে।

সর্বশেষ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮ জন আইনের শিক্ষার্থী। এছাড়া গতবারের লিখিত পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ প্রাপ্ত হতে হয়।

বিষয়:আইনজীবী বার কাউন্সিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…