আদালত

আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

প্রফেশনাল নারী আইনজীবী, লাইব্রেরিতে দাঁড়িয়ে, পেশাদারিত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী আইনজীবী লাইব্রেরির সামনে পেশাদারভাবে দাঁড়িয়ে আছেন, যা আইনজীবী ও বিচার বিভাগের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭  বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য জানা গেছে। ব্যারিস্টার ওলোরা আফরিনকে আইনজীবী নিয়োগ দিয়ে ওই পত্রে বলা হয়েছে যে, আবুধাবিতে ফেডারেল কোর্ট অফ আপিলের মাধ্যমে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশী প্রবাসীর গ্রেপ্তার ও সাজা সংক্রান্ত মামলার বিষয়ে এবং দূতাবাসকে বিনা খরচে (প্রো বোনো) সহায়তা করার জন্য আপনার আবেদনের প্রেক্ষিতে দূতাবাস আপনার নিয়োগ অনুমোদন করছে। বন্দীদের মুক্তি দিতে এবং মামলার বিষয়ে অন্য কোনো আইনি পথ গ্রহণ করতে আপনাকে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া করতে হবে। দূতাবাস মামলা সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনাকে সহায়তা করবে।’

গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরবর্তীতে সেখানকার ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়:আইনজীবী আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…