বিনোদন

সালমানকে খুন করতে ৪ লাখ টাকায় কেনা হয় রাইফেল!

পুলিশের জেরায় জানালেন লরেন্স বিষ্ণোই

একজন পুরুষ ব্যক্তির ছবি, গাছে ভরা প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে একজন পুরুষ ব্যক্তির ছবি, ক্যাজুয়াল পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার হত্যা মামলায় জেরা চলছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। পুলিশের এই জেরায় সালমান খানকে খুনের ছক সম্পর্কেও গোপন তথ্য জানাচ্ছে এই গ্যাংস্টার। শুধু তাই, সালমানকে খুন করতে কেনা হয়েছিলো রাইফেল!

জেরায় বিষ্ণোই জানান, ২০১৮ সালে সালমান খানকে খুন করতে চেয়েছিলেন তিনি। আর তার জন্য ৪ লাখ টাকা খরচ করে রাইফেলও কিনেছিলেন।

দিল্লী পুলিশের স্পেশাল সেলকে এই গ্যাংস্টার আরও জানান, তিনি সালমানকে খুন করতে চাইতেন ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ মামলার কেসের কারণে। রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটের সময় এই কেসে জড়িয়েছিলেন সালমান।

গত মাসে মাসে হুমকির চিঠি পান সালমান। মনে করা হয়েছিল তা দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্যই। যেখানে সালমান ও তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। লেখা হয়েছিল, তাদের ভাগ্যও সিধু মুসেওয়ালার মতো হবে। যাকে রাস্তার মাঝে প্রকাশ্যে গুলি করে মারা হয় ২৯ মে।

লরেন্স পুলিশকে জানিয়েছেন, কৃষ্ণসার হরিণকে দেবতা হিসেবে পূজা করে বিষ্ণোই সম্প্রদায়। ২০১৮ সালে আদালতের তরফে সালমানকে পাঁচ বছরের শাস্তি ঘোষণা করা হয়। রায়কে চ্যালেঞ্জ জানান সালমান।

জেরায় লরেন্স জানান তিনি তার সহযোগী সম্পদ নেহেরাকে বার্তা দিয়েছিলেন সালমানকে খুন করার। সম্পদ এখন অন্য মামলার কারণে পলাতক। লরেন্সের কাছ থেকে বার্তা পেয়ে মুম্বাই চলে আসে সম্পদ। কিন্তু তার কাছে পিস্তল ছাড়া কিছুই ছিল না। সালমানের বাড়ির সামনে রেকিও করে সে। এরপর দূর থেকে যাতে গুলি করতে পারে সালমানকে তাই ৪ লাখ টাকায় কেনা হয় রাইফেল!

বিষয়:কৃষ্ণসার জেরা বিষ্ণোই রাইফেল সালমান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…