এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ছয় কার্যদিবসের মধ্যে বিচার করতে সক্ষম হয়েছি, বাংলাদেশে এটা প্রথম। ঘোষিত শাস্তিতে সন্তুষ্ট। আশাকরি উচ্চ আদালতে এই আদেশ বহাল থাকবে।
তিনি বলেন, রামিসার সাথে আসিয়া, রাকিবসহ অপেক্ষমান স্পর্শকাতর সকল মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ জুন) ঢাকার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।







