ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বাভাবিক মোতায়েনের বাইরে এবার আইন শৃঙ্খলাবাহিনী ৫ দিনের জন্য বিশেষ মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনে বাধা প্রদানকারী সকল কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।







