চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

সাঈদ পান্থ: বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামের একটি লঞ্চ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাজিরহাট থানাধীন পূর্ব ভংগা সংলগ্ন লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জুবাইর আহমেদ বলেন, সকালে লঞ্চটি হিজলার টেক থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার কথা ছিল। তবে লতা ঘাটে পৌঁছানোর আগেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেয় এর চালক। এরপর যাত্রীরা লঞ্চটি থেকে নিরাপদে নেমেও যায়। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়। বর্তমানে আংশিক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ার কারণে কোন হতাহতের ঘটনা নেই।

হিজলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোন কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই৷ কোন হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ। আশা করছি আজকের মধ্যে লঞ্চ মেরামত করে কালকের মধ্যে বরিশালে পৌঁছাতে পারবো।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছে। ঝড়ে লঞ্চটির পিছনের অংশ ডুবে গেছে। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাললঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT