ক্রিকেট

রোহিত-কোহলি থেকে বাবরের শেখা উচিত

বলছেন রশিদ লতিফ

বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ক্রিকেটার রোহিত-কোহলি ও বাবর আজমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটের এই তিন তারকা ক্রিকেটার বিশ্বজুড়ে জনপ্রিয়, তাদের পারফরম্যান্স ও নেতৃত্ব প্রশংসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তৃতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে এবারের আসর শুরু করবে পাকিস্তান। ৯ জুন ভারতের মুখোমুখি হবে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা এবং ক্রিকেটারদের জন্য চাপের। সেই চাপ নিতে পারেন না পাকিস্তান অধিনায়ক, বলছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বলছেন, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের থেকে শিখতে হবে বাবরকে।

পিটিআই’র সঙ্গে আলাপকালে বাবরকে এমন উপদেশ দিয়েছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার। তার মতে, একজন অধিনায়ক হিসেবে বাবরের অনেকদূর যেতে হবে। সে কারণে তাকে চাপ সামলাতে শিখতে হবে।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাবর পারফর্ম করার চেয়ে চাপকেই প্রাধান্য দেবেন, এমন মন্তব্য লতিফের। বলেছেন, ‘৯ জুন ভারতের বিপক্ষে ম্যাচের দিকে দেখুন, বাবর পারফর্ম না করে চাপের মধ্যে থাকবে।’

‘তাকে চাপ নিতে শিখতে হবে, বিরাট এবং রোহিতের থেকে তার শেখা উচিত। তারা জানে কীভাবে খেলাটা এগিয়ে নিতে হয়। ব্যাটার হিসেবে বাবর সেরাদের একজন, কিন্তু অধিনায়ক এবং নেতা হিসেবে তার শেখার অনেককিছু বাকি আছে।’

বিষয়:কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান২৪ বাবর ভারত২৪ রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…