চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হারিয়ে নিউজিল্যান্ডের চারে চার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপটা দারুণ কাটছে নিউজিল্যান্ডের। ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরুর পর এখন পর্যন্ত পরাজয় দেখতে হয়নি তাদের। নেদার‌ল্যান্ডস ও বাংলাদেশকে হারানোর পর নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ১৪৯ রানে। টানা চার জয়ে টেবিলের শীর্ষে কিউইরা।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৩৪.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

চ্য়ালেঞ্জিং স্কোর তাড়া করতে আফগানদের ব্যাটে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে নিউজিল্যান্ড। ২৭ রানে দুই ওপেনারের উইকেট তুলে নেন ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট। ৪৩ রানে আফগানরা তৃতীয় উইকেট হারালে হাল ধরেন আজমতউল্লাহ ও রহমত শাহ। চতুর্থ উইকেট জুটিতে তারা ৪৪ রান করেন।

৯৭ রানে আজমতউল্লাহর উইকেট শিকার করেন বোল্ট। রহমত শাহও ফিরে যান ১০৭ রানে। এরপর আর দাঁড়াতে পারেননি আফগান ব্যাটাররা। ১৩৯ রানেই গুটিয়ে যায় ইনিংস।

আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন রহমত শাহ। আজমতউল্লাহ করেন ২৭ রান। ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ইকরাম আলী খিল। এছাড়া বাকী ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসন। ট্রেন্ট বোল্ট নেন দুটি, এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র নেন একটি করে উইকেট।

Reneta

এর আগে আফগানদের বিপক্ষে ব্যাটে শুরুটা খুব একটা খারাপ হয়নি নিউজিল্যান্ডের। কিউইদের প্রথম উইকেট জুটিতে আসে ৩০ রান। ১৮ বলে ২০ রান করা ডেভন কনওয়েকে সপ্তম ওভারের তৃতীয় বলে ফেরান মুজিব উর রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র।

২১তম ওভারের দ্বিতীয় বলে রাচিনকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। ৪১ বলে ৩২ রান করে যান রাচিন। চার বল পর ইয়াংও ফিরে যান ওমরজাইয়ের শিকার হয়ে। কিউই ওপেনার ৬৪ বলে ৫৪ রান করেন। পরের ওভারে ড্যারিল মিচেলকে ফেরান রশিদ খান। ৭ বলে ১ রান করেন ড্যারিল।

১১০ রানে ৪ ব্যাটার হারানোর পর হাল ধরেন ল্যাথাম ও ফিলিপস। ১৪৪ রানের জুটি গড়ে ফেরেন ফিলিপস। ৪৭.২ ওভারে নাভিন উল হকের বলে রশিদ খানের তালুবন্দি হন তিনি। ৮০ বলে ৭১ রান করে যান। এক বল পর ল্যাথামকেও ফেরান নাভিন। ৭৪ বলে ৬৮ রান করেন ল্যাথাম।

এরপর আফগান বোলারদের উপর তাণ্ডব চালান মার্ক চ্যাপম্যান। মিচেল স্যান্টনারকে সঙ্গী করে ২৮৮ রানে ইনিংস টেনে নেন। চ্যাপম্যান অপরাজিত থাকেন ১২ বলে ২৫ রানে, স্যান্টনার ৫ বলে ৭ রানে।

আফগানদের হয়ে নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। রশিদ খান ও মুজিব উর রহমান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচেন্নাইনিউজিল্যান্ডফিলিপসলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT