চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো ৩৫ রুপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

বিদ্যুৎ ও গ্যাস সংকটের মুখোমুখি পাকিস্তান সরকার এবার কোনো আগাম ঘোষণা ছাড়াই প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ৩৫ রুপি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্যটি নিশ্চিত করেছে।

রোববার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এ ঘোষণা দেন। পাকিস্তানে জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, পেট্রোল প্রতি লিটার ২৪৯.৮০ রুপি। হাই স্পিড ডিজেল প্রতি লিটার ২৬২.৮০ রুপি। কেরোসিন তেল প্রতি লিটার ১৮৯.৮৩ রুপি ও লাইট ডিজেল প্রতি লিটার ১৮৭ রুপি।

পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইসহাক দারের ভাষণ শুরু হয়। এর ১০ মিনিট পর বেলা ১১টায় নতুন দাম কার্যকর হয়।

ঘোষণায় ইসহাক দার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পেট্রোল ও ডিজেলের দাম ৫০ রুপি বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়ানোতে বাজারে পেট্রোল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। অনেকেই পেট্রোল ও ডিজেল বিক্রি বন্ধ করে দিয়ে মজুত করছেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, ৫০ রুপি নয়, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ রুপি বেড়েছে।

Reneta

সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড দরপতন হয়েছে। এতে গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে পাকিস্তানি এই মুদ্রার দর দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে। অর্থাৎ এক মার্কিন ডলার সমান ২৫৫.৪৩ পাকিস্তানি রুপি। আর এরপরই দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হলো।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাম বৃদ্ধিপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT