চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে সমাহিত হবেন জুয়েল, গুলশানে জানাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
- সেমি লিড, বিনোদন
A A
জুয়েল ভেন্টিলেশনে, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন জুয়েলের মেজ ভাই মহিবুর রেজা রুবেল।

জুয়েলের জানাজা ও দাফন নিয়ে পারিবারিক সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আজ বাদ আসর জুয়েলের জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে। পরে সন্ধ্যার পর বনানী কবরস্থানে হবে দাফন। তবে সময়ের একটু হেরফের হতে পারে।

Banglabid

দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন জুয়েল। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফসাপোর্টে। শেষ দুদিন অবস্থার উন্নতির কথাই জানাচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার দুপুরে এলো দুঃসংবাদ।

নব্বই দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

Reneta

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়েললিড বিনোদনহাসান আবিদুর রেজা জুয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন, কী হয়েছে শাহরুখের চোখে?

পরবর্তী

আমরা এমন কোন কাজ করবো না, যাতে জাতির ক্ষতি হয়: হাইকোর্ট

পরবর্তী
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা এমন কোন কাজ করবো না, যাতে জাতির ক্ষতি হয়: হাইকোর্ট

বাংলা চ্যানেল আই অনলাইন সংবাদে দুই নারী বিশ্লেষক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ বছরে পদার্পণ করলেন চিত্রনায়িকা ববিতা

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT