বিনোদন

চিরনিদ্রায় শায়িত ‘ওউন্ড’ এর রাতুল

বাংলাদেশি গিটারিস্ট ওউন্ডের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওউন্ডের পারফরম্যান্সের সময় তার গিটার ও মঞ্চের পটভূমি দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বনানী কবরস্থানে বাবা চিত্রনায়ক জসীমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওউন্ড ব্যান্ডের ভোকাল, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ.কে রাতুল।

তারআগে সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত হয় রাতুলের দ্বিতীয় নামাজে জানাজা।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঘণ্টা দেড়েকের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিন বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা।

এতো কম বয়সে এ কে রাতুলের চলে যাওয়াকে ব্যান্ড সদস্যসহ পরিবার পরিজনের কেউ মেনে নিতে পারছেন না বলে জানান ওউন্ড ব্যান্ডের গীতিকার সিয়াম।

রাতুলকে নিয়ে স্মৃতিচারণ করে সিয়াম বলেন, এরকম একজন প্রতিভাবান মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ারকে আমরা অকালেই হারিয়ে ফেললাম।

 

ছবি: এ কে রাতুলের ফেসবুক থেকে সংগৃহিত 

বিষয়:ওউন্ড কবর গান জসীম রাতুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…