বাংলাদেশ

চ্যানেল আই মসজিদে শেষ ঈদ জামাত অনুষ্ঠিত

জনগণ একত্রিত হয়ে ইসলামিক ইভেন্টে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একটি ইসলামিক অনুষ্ঠানে মুসল্লিরা একত্রিত হয়ে অংশগ্রহণ করছে, দর্শক ও মুসল্লিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যানেল আই মসজিদে ঈদুল আজহার শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে।

আজ ১৭ জুন সোমবার তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই মসজিদে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টা ৩১ মিনিটে।

এর আগে সকাল সোয়া সাতটায় চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকতাদিরসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন।

এছাড়াও তেজগাঁও এবং পাশ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়।

বিষয়:ঈদ জামাত ঈদুল আজহা চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…