বিনোদন

চ্যানেল আইয়ের শেষ দিনের ঈদ আয়োজন

গাছ কাটার সময় কয়েকজন শ্রমিক ও স্থানীয় ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছ কাটার জন্য কয়েকজন শ্রমিক ও স্থানীয় ব্যক্তি উপস্থিত, নির্মাণ কাজের জন্য গাছ কাটা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তারই ধারাবাহিকতায় ৮ দিনব্যাপী ঈদ আয়োজনের শেষ দিন চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে  

সিনেমা

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন রকিবুল আলম রকিব পরিচালিত ‘ভাইয়া রে’। অভিনয় করেছেন রাসেল মিয়া, শবনম পারভীন, এলিনা শাম্মী, পীরজাদা শহীদুল হারুন প্রমুখ।

টেলিছবি

টেলিফিল্ম ‘লাভ গিফট’। রচনা রাজিব মনি দাস এবং পরিচালনায় সবুজ খান। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, কচি খন্দকার, আতিকা আফসানা প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘এসো শ্যামল সুন্দর’। রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে তৌকীর আহমেদ, তারিন জাহান, ফাহিম হোসেন, আবুল হায়াত প্রমুখ।

নাটক

নাটক ‘প্রেমিক ম্যাও’। রচনা সুস্ময় সুমন এবং পরিচালনা করেছেন মেহেদি রনি। অভিনয়ে শামিম হাসান সরকার, অহনা প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘প্রেমরোগ নিরাময় কেন্দ্র’। রচনা রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনায় মারুফ মিঠু। অভিনয়ে মারজুক রাসেল, মীম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

বিষয়:চাষী আলম টেলিফিল্ম নাটক মারজুক রাসেল মীম মানতাশা মুনিরা মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…