আন্তর্জাতিক

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

বিমানবন্দরে বিষধর সাপের ঝুড়ি উদ্ধার, বিপুলসংখ্যক সাপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে একটি ঝুড়ির মধ্যে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে, যা নিরাপত্তার জন্য উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ড থেকে ভারতের মুম্বাইয়ে আসা এক ভারতীয় যাত্রীর লাগেজ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ।

আজ (২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ থেকে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার, তিনটি স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার এবং পাঁচটি এশিয়ান লিফ টার্টল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই কাস্টমস। এই সাপগুলো চেক-ইন লাগেজে লুকানো ছিল বলে জানিয়েছে কাস্টমস।

উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে নীল ও হলুদ রঙের কিছু ভাইপার রয়েছে, যাদের একটি বালতিতে রাখা ছবি কাস্টমস কর্তৃপক্ষ প্রকাশ করে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানায়। যিনি থাইল্যান্ড থেকে এসেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার সাধারণত পাখিদের মতো ছোট প্রাণী শিকার করে, তবে এদের বিষ রয়েছে এবং এরা বিরল প্রজাতির সাপ। এছাড়া উদ্ধার হওয়া এশিয়ান লিফ টার্টল এবং অন্যান্য প্রাণীগুলোও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিপন্ন তালিকাভুক্ত।

বন্যপ্রাণী পাচার প্রতিরোধে মুম্বাই কাস্টমস বিভাগ সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:বিমানবন্দর বিষধর সাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…