চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিচানেকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিলেন নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। তারকা ক্রিকেটারকে ভিসা দেয়নি কাঠমান্ডুর যুক্তরাষ্ট্র দূতাবাস। ফলে নেপালের বিশ্বকাপ দলে লেগস্পিনারের সুযোগ পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হল। 

বিশ্বকাপে নেপালের প্রতিনিধিত্ব করতে না পারার শঙ্কায় ভক্তদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন লামিচানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও এমন করল, যেমন তারা ২০১৯ সালে করেছিল। অপ্রত্যাশিতভাবে, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আমাকে ভিসা দেয়নি। নেপাল ক্রিকেটের অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

গত ১৫ মে পাটানের উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার পর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন লামিচানেকে দলে অর্ন্তভুক্ত করার জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিল। নেপালের সকল খেলোয়াড় ইতিমধ্যে বিশ্বকাপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়ে তাদের আসর শুরু হবে।

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন লামিচানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান ২৩ বর্ষী তারকা। পাশাপাশি আপিলের রায় আসার আগপর্যন্ত জেলের বাইরে থাকতে চান। আদালত তার আবেদন মেনে জেলের বাইরে থাকার অনুমতি দেন।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৭ বর্ষী এক কিশোরী ভক্তের সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেছেন। গত বছরের ৮ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ সময় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) দ্বারা তৎকালীন অধিনায়ক লামিচানেকে বরখাস্ত করা হয়েছিল। সিপিএল খেলে ৬ সেপ্টেম্বর দেশে ফিরলে কাঠমান্ডু থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন।

Reneta

লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ানডেতে ১১২ ও ৫২ টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৯৮ উইকেট। নেপাল জার্সিতে ২০১৮ সালে ২৩ বর্ষী তারকার অভিষেক হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলইউএসএওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাললামিচানেলিড স্পোর্টসসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী পাবেন ‘প্রবাসী কার্ড’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

মে ৯, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরিদের সাথে বাংলাদেশি সঞ্জয়!

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব বন্ধ কারখানা চালুতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT