চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির সেন্সর হবে, ঈদেই আসবে ‘লাল শাড়ি’: অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২১, মে ২০২৩
বিনোদন
A A

নায়িকা হিসেবে আশিটির মতো সিনেমা করে নিজেকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে। জনপ্রিয় এই নায়িকা জানিয়েছেন, শিগগির ছবিটির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি দেয়া হবে।

গেল অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘লাল শাড়ি’। এর সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস। ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে প্রযোজনার পাশাপাশি পাশাপাশি এতে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সঙ্গে আছেন সাইমন সাদিক।

নায়িকা হিসেবে বহু ব্যবসা সফল ছবি উপহার দেয়া অপু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, রোজার ঈদে সেন্সর হয়নি বিধায় মুক্তি দিতে পারিনি। চেষ্টা করছি কদিনের মধ্যে সেন্সর করাবো। আগামী কোরবানির ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি পাবে।

Banglabid

”শুরু থেকে প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে এতে করে কখনও নিজেকে প্রযোজক অনুভব করিনি। টিমে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। সবাই মিলে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। আমি চাইবো, এই ভালো কাজটি যেন দর্শক ভালোভাবে গ্রহণ করেন।”

গত ২৫ সেপ্টেম্বর লাল শাড়ি ছবির মহরতে অপু জানিয়েছিলেন, বছর দুয়েক আগে একটি ছবি করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। তিনি ‘চলচ্চিত্র বোঝেন না’ এমন কথাও শুনেছিলেন! তখন অপুর মা বেঁচে ছিলেন। মেয়ের নামে অন্যের মুখে এই কথা শুনে সম্মানে লাগে অপুর প্রয়াত মায়ের।

মায়ের ইচ্ছেপূরণ করতেই মূলত প্রযোজনায় আসা এই ঢালিউড কুইন’র। লাল শাড়ি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবি।

Reneta

‘হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে চেয়েছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসলাল শাড়িলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT