চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিচুর নাড়ু তৈরি করে স্বাবলম্বী লাল বাহাদুর

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:৫৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
দিনাজপুর
A A

গ্রাম-বাংলার ঐতিহ্য মতিচুর নাড়ু। দেড় বছর ধরে ছোট-বড় সকল বয়সী মানুষের প্রিয় খাবার মতিচুরের নাড়ু। দেশের গ্রাম অঞ্চলে মতিচুরের নাড়ু খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর যদি সিদ্ধ ভাতের তৈরি সুস্বাদু সেই নারু হয় তাহলে তো কোন কথাই নেই।

দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী মতিচুর নাড়ুর কথা শুনলেই জিহ্বায় জল এসে যায়, এমনটাই জানালেন এলাকার প্রবীর ভবেস্বর নাথ। তার মতে,এ এলাকায় বাপ-দাদার আমল থেকে তৈরি হয়ে আসছে এ সুস্বাদু মতিচুর নাড়ু। যার জন্য  ছুটে ছুটে আসেন বিভিন্ন পাইকার ও খুচরা বিক্রেতারা। বংশ পরমপরায় মতিচুর তৈরি ও বিক্রি করেই এখন স্বাবলম্বী তিনি।

খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের দেবপাড়া গ্রামের মতিচুর বিক্রেতা লাল বাহাদুর ব্যতিক্রম মানুষ। ভাত ও আখের গুড় দিয়ে অত্যন্ত মুখরোচক মতিচুর নাড়ু তৈরি করে গ্রাহকদের আকৃষ্ট করছেন তিনি। শুধু খানসামায় নয়,জেলা ছাড়িয়েও দেশের বিভিন্ন এলাকা থেকেও তার বাড়িতে ছুটে আসেন পাইকার ও খুচরা বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়ি থেকে বিক্রি হয় হাজার হাজার মতিচুর নাড়ু। মতিচুর নাড়ু তৈরি করেই তিনি এখন স্বাবলম্বী। সেখানে কর্মসংস্থান হয়েছে আরও কয়েকজনের। তিনি সপ্তাহে ১৮ হাজার থেকে সাড়ে ২০ হাজার মতিচুর তৈরি করেন। বিক্রি হয় প্রতিদিন।

সরেজমিনে লাল বাহাদুর বাড়িতে দেখা যায়, ক্রেতারা টাটকা ও গরম মতিচুর খেতে ব্যস্ত। সিরিয়াল ধরে বসে থাকে পাইকারেরা।মতিচুর বিক্রি করে পরিবারের যাবতীয় খরচ ও বাড়তি আয় করেন লাল বাহাদুর। তিনি বলেন, ব্যবসায় সপ্তাহে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিক্রি হয়। এই উপার্জিত অর্থ মালামালের খরচ ও কয়েকজনকে শ্রম মজুর দেয়ার পর লভ্যাংশ দিয়ে ছেলের লেখাপড়ার খরচসহ সংসার চলে তার।

লাল বাহাদুর এর হাতের হাতের ছোঁয়ায় চোখের সামনে তৈরি মতিচুর খেতে আসা স্থানীয় সাংবাদিক ফারুক আহম্মেদ বলেন, লাল বাহাদুরের মতিচুর নাড়ু কোন তুলনাই হয় না। অপূর্ব স্বাদ। যে একবার খাবে তাকে পুনরায় আসতে হবে তার মতিচুর খেতে।’
এ নাড়ু নিতে আসা নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার মোকাররম মন্টু বলেন,’ভাই দু’তিন দিন পর পর আসি চার-পাঁচ হাজার নাড়ু নিয়ে যাই।আমি এসব খুচরা বিক্রেতাকে দেই। ভালোই চলে। এ নাড়ু বিক্রি করেই আমার সংসার শুধু নয়,আরো ৪/৫ জন খুচরা বিক্রেতার সংসার চলে। চাহিদা আছে অনেক। ঠিকিমত সাপ্লাই পাইনা।’

লাল বাহাদুর এখন মতিচুর লাড়ু তৈরি করে স্বাবলম্বী। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। তার দেখাদেখি আরো কয়েকজন প্রতিবেশি এ পেশা ধরেছেন।তৈরি করছেন,মতিচুর নাড়ু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরমতিচুর নাড়ুলাল বাহাদুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT