মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
আজ (২৫ নভেম্বর) সোমবার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি এম ফা রোদ্রিগেজ এর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান।
বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যুনতম মজুরি ও শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু কর্ম পরিবেশ করাসহ ১১দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শ্রমিকদের নামে করা মামলা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা। এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব।
এছাড়া অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।







